মান্দায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

নওগাঁ জেলার মান্দা থানার টুমান্দা মহাসড়কে অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে।গ্রেপ্তাররা হলেন, নওগাঁ সদর উপজেলার চক তাতারু এলাকার রেজাউল করিম (৪১) এবং পাননগা সরদারপাড়া এলাকার হাবিবুর রহমান (২০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। জব্দ করা মাদকও বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট