নগরীতে ১৮০তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালন

প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস (ডড়ৎষফ অহধবংঃযবংরধ উধু) পালিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাজশাহী ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কেক কেটে এই দিবস উদযাপন করা হয়। এই দিনে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথম ইথার অ্যানেস্থেশিয়ার সফল ও সর্বজনীন প্রদর্শন করা হয়েছিল, যা চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে বলে জানান অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগীয় প্রধান ডাক্তার মো: আতউর রহমান। রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ফাতেমা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন্ট সেক্রেটারি ও সাবেক অ্যানেস্থেশিয়া বিভাগীয় প্রধান এবং রাসিক নির্বাচনে জামায়াতের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ।   এ সময় উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের পরিচালক এমাজউদ্দীন মন্ডল, অর্থোপেডিকস বিভাগীয় প্রধান ডা. আব্দুর রশিদ, আইসিইউ চিফ কনসালট্যান্ট ডা. লতিফুর রহমান। এরপর উপস্থিত প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ অ্যানেস্থেশিয়ার ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট