বাগমারার মাদ্রাসার শিক্ষকের বিদায় সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারার বালানগর কামিল মাদ্রাসার মাওলানা মুকবুল হোসেন চাকুরী হতে অবসর গ্রহণ করায় বৃহস্পতিবার তাকে মাদ্রাসার পক্ষে থেকে এক সংবর্ধান প্রদান করা হয়েছে। মাদ্রাসার অডিটরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভনিং বডির সভাপতি অধ্যাপক সাহাদত হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এসএম মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার সহ সভাপতি নজরুল ইসলাম, গভনিং বডির সদস্য খন্দকার জাহেদুর রহমান, ইয়ামেন আলী, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। মুকবুল হোসেন সরদার ১৯৮৬ সালে মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে যোগদান করেন। লাইবেরীর কাজসহ তিনি শ্রেণি কক্ষে নিয়মিত ক্লাশ করতেন। এছাড়া তিনি মাদ্রাসার ক্যাশিয়ারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।

তার অবসর গ্রহণে বক্তারা তার স্মৃতিচারণে বলেন, অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন। মুকবুল হোসেন ছিলেন ত্যাগের মূর্তি প্রতীক। তার যেমনি ছিলো শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তেমনি ছিলো মাদ্রাসার প্রতি মায়া মমতা আর ভালোবাসা। যার হাতের ছোঁয়ায় অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। তার আদর্শকে অন্তরে ধারণ করতে হবে বলে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আহবান জানান। অনুষ্ঠান শেষে মুকবুল হোসেন সরদারকে মাদ্রাসার শিক্ষক ও কমিটির পক্ষে উপহার প্রদান করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট