তীব্র তাপদাহে নাকাল রাজশাহীবাসী

রিকশাচালক নওশাদ ভরদুপুরে গামছা মাথায় বের হয়েছেন তার রিকশা নিয়ে। যাত্রী না থাকায় একা একা বসে আছেন রিকশাতে। দীর্ঘদিন ধরে রাজশাহীতে থাকলেও প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত তার কর্মজীবন। গরমে মানুষজনের আনাগোনা কমায় তার মতো খেটে খাওয়া মানুষদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

চলতি বৈশাখ মাসে শুরু হওয়া পর থেকে তীব্র গরমে হাঁসফাঁস করছে নওশাদের মতোন রাজশাহীর বাসিন্দারা। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত তিনদিন ধরে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগেন দিন তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস।

তিনি বলেন, রাজশাহীর আশেপাশের জেলাতেও একই অবস্থা। পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে টানা কয়েকদিনের এই তাপপ্রবাহে বেড়েছে মানুষের ভোগান্তি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে আজ বুধবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *