ফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ। সোমবার ২ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৮) নামে ওই ব্যক্তিকে।
