রামেবি’র উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যগণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রামেবির সদস্যরা রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় ৬৭.৭৮ একর জমির ওপর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।  সিন্ডিকেটের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন। কাজ এগিয়ে নিতে সরকার ও নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রামেবির  সিন্ডিকেট সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন। এসময় রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য ও রামেবির  সিন্ডিকেট সদস অধ্যাপক নজরুল ইসলাম তিনিও রামেবির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।  সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেবির কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য,  ডা: মো: জাকির হোসেন খোন্দকার, প্রফেসর ডা: খন্দকার মো: ফয়সল আলম, প্রফেসর ডা: মো: জহিরুল হক, প্রফেসর ডা: মো: আজিজুল হক আজাদ,  প্রফেসর ডাঃ লিয়াকত আলী, প্রফেসর ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম,  ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন রামেবির ভারপ্রাপ্ত রেজিস্টার ও সিন্ডিকেট সভার  সদস্য সচিব প্রফেসর ডা. শাহ আলমসহ রামেবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট