গ্রেপ্তার

নগরীতে পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মমিনুল ইসলাম (৩৬) নামে এক পলাতক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।  মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে রাজপাড়া থানাধীন মহিলা ক্রীড়া কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মমিনুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার নলঘর গ্রামের মো. ইয়ার আলী মণ্ডলের ছেলে। আজ দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল রাজপাড়া থানার মহিলা ক্রীড়া কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মমিনুল ইসলামকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, আইন ও গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে সে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় আত্মগোপনে ছিল। এছাড়া সে ওই মামলার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট