বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যৌথ গবেষণা বিষয়ক অনুষ্ঠান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে গবেষণার ফলাফল প্রকাশ ও অংশীজন সম্পৃক্ততা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক যৌথ গবেষণার গুরুত্বপূর্ণ ফলাফল শিল্পখাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, ফিনটেকের উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যতে সবুজ অর্থায়নের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক উন্নয়ন এবং দায়িত্বশীল বিনিয়োগের সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। গবেষণায় আরও সুপারিশ করা হয়েছে যে, বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ঊঝএ (ঊহারৎড়হসবহঃধষ, ঝড়পরধষ ধহফ এড়াবৎহধহপব) ভিত্তিক কার্যক্রম, সবুজ ঋণ ব্যবস্থা এবং টেকসই অর্থায়ন নীতি আরও শক্তিশালী করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশগত ভারসাম্যের মধ্যে সমন্বয় তৈরি করা সম্ভব হবে।

ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর অতিরিক্ত পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম, সোনালী ব্যাংক-এর প্রিন্সিপাল অফিসার শেখ সোহরাব আহমেদ, গ্রামীণফোন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান(মার্কেটিং) নাদিম শাহরিয়ার, সোনালী ব্যাংক-এর সিনিয়র অফিসার সাহেদুল বাসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর প্রিন্সিপাল অফিসার তন্বী রানী দত্ত এবং সোনালী ব্যাংক মৌগাছী ব্রাঞ্চ-এর ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মো. মিজানুর রহমান।  সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট