নগরীতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব ঃ প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার

নারীরা ক্ষুধা মুক্তির মূল চাবিকাঠি -এই প্রতিপাদ্যে গণতন্ত্র শক্তিশালী কার্যক্রমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব ঃ প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক গতকাল রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় সভাপতি জাহান পান্না। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন প্যান রাজশাহীর কো-অর্ডিনেটর ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, সুজনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন, বিকশিত নারী নেটওয়ার্কের রাজশাহী বিভাগীয় সভাপতি রহিমা বেগম, রাজশাহী জেলা সভাপতি তনুজাসহ নওগাঁ, বগুড়া, নাটোর, জয়পুরহাট এর বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি সম্পাদক,  সদস্যবৃন্দ। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান মিজান, উপস্থাপনা করেন সুজনের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ। দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগীতায় বিকশিত নারী নেটওয়ার্ক রাজশাহী গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট