নগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার (২৬ আগস্ট) রাজশাহী মহানগরীর দড়িখরবোনা মধ্যপাড়া, উপশহর নিউমার্কেট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুন অর রশিদ মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, রাজশাহী সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী শামসুন্নাহার এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বোয়ালিয়া (পশ্চিম) থানার সভাপতি কাজী রাসেল বাবু।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক সরদার জুয়েল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মাহফুজ্জামান নয়ন। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট