জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফল
স্পোর্টস রিপোর্টার
একদিন বিরতীর পর ফের শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত খেলায় দুর্গাপুর উপজেলা ফুটবল দল ৩-২ গোলে হারায তানোর উপজেলা ফুটবল দলকে । বিজয়ী দলের পক্ষে জুবায়ের,পলাশ ও প্রদিপ ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে সাব্বির ও সাগর সোহান্ত ১টি করে গোল করে। খেলায রেফারীর দায়িত্ব পালন করেন খালেক। তাকে সহযোগিতা করেন সিলন,জানেআলম -২ ও রহিদুল। আজকের খেলা পুঠিযা উপজেলা ফুটবল দল ও চারঘাট উপজেলা ফুটবল দল অংশ নেবে। দর্শকমুখর খেলা দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।
