বিশ্ব মঞ্চে সঞ্জয়ের হাতে একটুকরো বাংলাদেশ

সবাই অপেক্ষা করেছিলেন বিশ্বকাপের উদ্বোধনে দেশি ছেলে সঞ্জয়ের পারফর্ম্যান্স দেখার জন্য নোরা ফাতেহি ভেজিড্রিমের সঙ্গে মঞ্চে এসে রীতিমতো চমকে দিলেন বাংলাদেশের সিলেটের ছেলে চোখে মুখে তৃপ্তির স্পষ্ট ছাপ, আর আকাশ সমান ভালোবাসা নিয়েই বাংলাদেশকে তুলে ধরলেন নিজের হাতে

কানাডা অঞ্চলের উদ্বোধনী আয়োজনে কাল রাতে দেখা গেল এই বাংলাদেশি মিউজিশিয়ানকে নজরকাড়া রয়েল বেঙ্গল টাইগার আর বাংলাদেশের পতাকার এম্ব্রয়ডারি করা স্লিভের জ্যাকেটে ফ্যাশনের মাধ্যমে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল পারফর্ম্যান্সে দেশকে তুলে ধরার এক অনন্য উদাহরণ হয়ে রয়ে যাবে এটি যেভাবে পারফর্ম করার সময় সঞ্জয় নিজের জ্যাকেটের হাতার দিকে আঙুল নির্দেশ করে তা ফ্লন্ট করলেন, তা আসলেই ইউনিক আর বিশ্বমঞ্চে এমন কিছু করতে আত্মবিশ্বাসও লাগে সেটি যে সিলেটি ছেলে সঞ্জয়ের আছে তা বিশ্বমঞ্চেই প্রমাণ করলেন এই তরুণ ্যাপার এসময় তাকে দেখা গেছে ব্যাকব্রাশ করা চুল আর গোটি স্টাবলে হাতে সিলভার চাংকি চেইন, জ্যাকেটের সঙ্গে আছে কালো ফ্লেয়ার প্যান্ট এছাড়া রয়েল বেঙ্গল টাইগার আর পতাকার লাল সূর্যের এই দারুণ এম্ব্রয়ডারি করেছেন জন কিম ডিজাইন করেছেন ছায়া কুমার সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট