নগরীতে জুয়া খেলার সময় ১০ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি টিম। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার রাত সোয়া ২টার দিকে আরএমপির বিশেষ টিম ও সিআরটি টিম যৌথভাবে অভিযান চালায়। নগরীর বোয়ালিয়া থানার ভুবন মোহনপার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌবাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে খোকন (৫৪), শিরোইল কলোনির ১ নম্বর গলির আব্দুল হামিদ সরকারের ছেলে হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনির মৃত রমিজ উদ্দিনের ছেলে আইনুল হক (৫০), শিরোইল কলোনির ৩ নম্বর গলির মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)। অভিযানে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন এবং সাতটি বাটন ফোন জব্দ করা হয়। এছাড়া জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
