বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর
স্পোর্টস রিপোর্টার
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন ক্রীড়া সাবেক সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজি, সহসভাপতি কিবরিয়া আক্তার ও কোষাধ্যক্ষ জাহানারা বেগম। দায়িত্ব বুঝে নেন নতুন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি। এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি অধ্যক্ষ সকিনা খাতুন, কোষাধ্যক্ষ জরিনা খাতুন, নির্বাহী সদস্য বিথি মনি ও লাভলি খাতুন।
