পোরশায় ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২

পোরশা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩৩) এবং একই গ্রামের কাচারী পাড়া এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য বেচাকেনাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।এছাড়া দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট