নগরীতে কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে সাফল্য কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাফল্য কোচিং সেন্টারের পরিচালক এম. এ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যক্ষ ড. এ. এইচ. এম. তাহমিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: ডি. এম. জহুরুল ইসলামসহ কোচিং সেন্টারের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । বক্তব্য শেষে ৫৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। প্রসঙ্গত, “মেধা নয়, পরিশ্রমই সাফল্য বয়ে আনে” এই স্লোগানে ৩৫ বছর আগে গড়ে উঠেছিল সাফল্য কোচিং সেন্টার।
