রাজশাহী মহানগর বিএনপির  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আগামী ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বোয়ালিয়া থানা (পূর্ব ও পশ্চিম) বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু।

উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহনসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট