নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ২ জনকে আটক করে কর্ণহার থানা পুলিশ। অভিযানকালে কর্ণহার থানার আফি নেপালপাড়া স্কুল মাঠের পাশে আমবাগানের মধ্য থেকে একই গ্রামের মো: মোজাম্মেল হোসেনের ছেলে মো: শাকিব হাসান (২১) এবং মো: আনারুল ইসলামের ছেলে মো: জামিল ইসলাম (২৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট