নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেলকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের (আরপিএসএফ) উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। নগরীর ১২ রাস্তার মোড়ের একটি ট্রেনিং সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএসএফ রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর ও সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শামসুল আলম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আহসান হাবিব, প্রকৌশলী রাহাত পারভেজ, প্রকৌশলী নাজমুল হক, প্রকৌশলী আবুল কাশেম, প্রকৌশলী শাহজালাল বাবু, প্রকৌশলী গোফিরুল ইসলাম, প্রকৌশলী নাজমুল হক, প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক প্রমুখ।

আরিফুজ্জামান সোহেল বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাড়াও গ্রুপ অব ইয়াং পিপলস সাপোর্ট ফর ইয়ুথ (জিপসি) বাংলাদেশের সভাপতি, রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার ছাত্রবিষয়ক সদস্যসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ক্রীড়া সংগঠনের দায়িত্ব পালন করছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট