চারঘাটে নববধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার

চারঘাট প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে এক নববধুকে সংঘবদ্ধ চক্র ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নববধুর মা বাদী হয়ে বুধবার চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী গ্রামের ওই নববধু মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথরোধ করে নববধুকে জোর করে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এরপর তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগি বাড়িতে গিয়ে তার মাকে জানায় শ্রীখণ্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমানকে (১৬) মিলে তাকে ধর্ষণ করেছে। মেয়ের মুখে ধর্ষণের কথা শুনে ভুক্তভোগিকে সঙ্গে নিয়ে বুধবার সকালে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন,এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট