নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। গত মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালায় চন্দ্রিমা, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, পুঠিয়া থানার নিমতলা (কানাইপাড়া) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে সাগর (৩৫) ও নগরীর দাশপুকুর এলাকার সাজাহান আলীর ছেলে নাইস কামাল সজল (৩২) ও কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মিনহাজুল ইসলাম ওরফে ছবির স্ত্রী রুমা খাতুন (৩৮)।

নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ হাজরাপুকুর ডাবতলা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে আটক করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ২৫ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ১ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে সজলকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ২৪০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ হোসনীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারী রুমাকে আটক করে। পরে তার কাছ থেকে ১শ’ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট