গোমস্তাপুরে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

গোমস্তাপুর সংবাদদাতা

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ ও মালবাহী  পাওয়ার টিলার আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই) আনুমানিক সকাল ০৮:৫৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান এর নেতৃত্বে রহনপুর খয়রাবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ০১ টি মালবাহী পাওয়ার টিলার (ট্রলি) আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও যানবাহনটির আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করে গোমস্তাপুর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বনের পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট