তানোরে কৃষকদের মাঝে বীজ বিতরণ
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে রোপা আমন ও সবজি এবং লেবু, মরিচ চাষের জন্য ৫ হাজার ৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, বাড়ির আঙ্গিনায় ফাঁকা পতিত জমি খালি রাখা যাবেনা। এজন্য মরিচ, লেবু ও সবজি চারা দেয়া হচ্ছে। অন্তত পতিত জমিতে এসব চাষ করে নিজের সংসারের চাহিদা মেটানোর চেষ্টা করতে হবে। চারা গাছ রোপন করে যত্ন নিতে হবে। কোন সমস্যা হলে কৃষি অফিস থেকে পরামর্শ নেয়া যাবে। বৈশ্বিক পরিস্থিতিতে বর্তমান সরকার কৃষিকে অধিক গুরুত্ব দিয়েছে। বৈশ্বিক সংকটের মধ্যেও বিনামূল্যে সার বীজ দিচ্ছে সরকার। এই সার বীজ কোনভাবেই বিক্রি করা যাবেনা। চাষাবাদ করতে হবে।
উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সার্বিক তত্বাবধানে অতিথি হিসেবে ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার আলী রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ডিএফএম এমদাদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা, মইনুল হোসেন, আকবর হোসেন নাসিম উদ্দিন, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, সুমন রানা,রাকিবুল ইসলাম প্রমুখ।
