মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
সভায় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ আকতার হোসেন, কৃষি অফিসার কামরুল ইসলাম, মেহেদি হাসান, থানা ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান, ট্রাফিফ ইন্সপেক্টর রবিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সাব যোনাল অফিস ডিজিএম, আনসার ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার রেজোয়ান, ব্র্যাক মোহনপুর আইন শাখা জয়নাল আবেদীন জনি, মৌগাছি ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোঃ শরিফুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
