র্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে পাবনা থেকে শিশু ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগ রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলার চাটমোহর থানার গাইনগর বটতলা এলাকায় এ অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারকৃর নাম আয়নাল খন্দকার (৫০)। তিনি নাটোর বড়্ইাগ্রামের শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, শিশু ধর্ষণ মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায়, তানজিলা খাতুন তার কন্যাকে গত ১৮জুন সকাল ৮টার দিকে আইসক্রিম কিনতে দোকানে যায়। দোকানে যাওয়ার পথে তার মেয়েকে বড়াইগ্রাম থানার শ্রীরামপুর সরকারপাড়া গ্রামের আসামী আয়নালের বাড়ির সামনে পৌছালে প্রতিবেশী আয়নাল খন্দকার ওই শিশুকে টেনে ধরে উপরের দিকে উচুঁ করে এবং আরেক হাতের আঙ্গুল দিয়ে শিশুর যৌনাঙ্গে আঘাত করে জখম করে। এতে শিশু আঘাত পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন আসলে আয়নাল খন্দকার ঘটনাস্থল থেকে চলে যায়। পরে শিশু বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়। এঘটনায় শিশুর মা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আয়নাল খন্দকারকে পাবনা থেকে গ্রেপ্তার করে র্যাব।
