নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগানের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নগর পুলিশ জানায়, গত ২ জুন দুপুরে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আসামিদের পরিচয় শনাক্ত করা হয়। এরই  জের ধরে মামলার ৭নং আসামি  শিমুল ওরফে রাকেশকে (২৭) গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর (নদীর ধার) এলাকার মাসুদ রানার ছেলে। এরআগে এ মামলায় রাকিবুল ইসলাম ওরফে রাতুলকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট