নগরীতে বিএনপির উদ্যোগে ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় ৫ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব নগরীর কোট স্টেশন জামে মসজিদ সংলগ্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুন। আরও উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হাসান লিটন, রাজপাড়া থানা বিএনপির প্রবীণ নেতা এড. জালাল উদ্দিন, রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম আপেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আমিন, সিনিয়র সহ সভাপতি জিয়াউদ্দিন জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, বিএনপি নেতা মোঃ তরু, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালমগীর ও রাজপাড়া থানা বিএনপি নেতা মোঃ সোহেল রহিদুল প্রমুখ। সঞ্চালনা করেন রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রায়হানুল ইসলাম রাতুল। মোনাজাত পরিচালনা করেন কোর্ট স্টেশন জামে মসজিদের মোয়াজ্জেম মোহাম্মদ সুমন। অনুষ্ঠানে অসুস্থ ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট