গ্রেফতার

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। গতকাল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট