চামড়ার পচন ঠেকাতে ২৫২ টন লবণ পাচ্ছে নাটোরের ২৬০ মাদরাসা

নাটোর প্রতিনিধি

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকাম নাটোরের ব্যবসায়ীরা এবার প্রায় ছয় লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া চামড়া পচন রোধ বা নষ্ট হওয়া ঠেকাতে এবার জেলার ২৬০টি মাদরাসা মুহতামিমকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে তাদের দেওয়া হবে ২৫২ মেট্রিক টন লবণ। শনিবার (২৩ মে) দুপুরে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।এ সময় ডিসি আসমা শাহীন বলেন, গত শুক্রবার (২২ মে) বিকেলে জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন কোরবানির ঈদে মাদরাসা কেন্দ্রিক চামড়া সংরক্ষণে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের প্রথম দিন সদর উপজেলার ৪০টি মাদরাসার মুহতামিম এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।জেলা প্রশাসন ও বিসিক যৌথ উদ্যোগ এই কর্মশালার আয়োজন করা হয়। এসময় ডিসি আসমা শাহীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালায় মাদরাসা প্রধানদের প্রয়োজনীয় পরামর্শ ও ধারণা প্রদান করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তা ও নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। এ সময় তাদের চামড়ায় লবণজাত করণ বিষয়ে ধারণা দেওয়া হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট