মোহনপুরে শিক্ষক সমিতির সভা

মোহনপুর প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতির (বারী) মোহনপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির মোহনপুর উপজেলা শাখার আহবায়ক আবুল হোসেন ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুল আলীম শেখ।

প্রধান অতিথি ছিলেন, শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহবায়ক হযরত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, নূরে আলম সিদ্দিকী মুকুল। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, আয়াজ উদ্দিন, ইয়াকুব আলী, আব্দুল লতিফ, রুখসানা মেহবুব শাপলা, বদের উদ্দিন, মাহবুব হাসান দুলাল প্রমুখ। পরে সভার সকল সদস্যের সম্মতিক্রমে উপজেলা শাখার সভাপতি পদে নির্বাচিত হন বিষহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ। বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট