বাউয়েটে কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “বিএইটিই অ্যাক্রেডিটেশন-এর জন্য কে-প্রোফাইল, সিইপি ও সিইএ বাস্তবায়ন এবং মূল্যায়ন” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৭ মে) তারিখে বাউয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মানদণ্ড অনুযায়ী আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), কে-প্রোফাইল, কারিকুলাম ইভ্যালুয়েশন প্রসেস (সিইপি) এবং কোর্স ইভ্যালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট (সিইএ) বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ মুনিরুজ্জামান, পিএসসি, পিএইচডি, (অবঃ) এবং প্রফেসর জি. এম. জাহিদ হাসান, পিএইচডি। তাঁরা অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক উপস্থাপনা প্রদান করেন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রেস বিজ্ঞপ্তি
