নগরীতে মাদক বিরোধী অভিযানে আটক ২

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। রোববার রাতে নগরীর বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশের পৃথক এ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আটককৃতরা হলো, চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১নং গলি এলাকার মৃত শামসুদ্দিন প্রামানিকের ছেলে আলাউদ্দিন (৪৫) এবং বোয়ালিয়া থানার দড়িখরবনা আমবাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে ওমর ফারুক (২৬)।

নগর পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত ২টার দিকে বোয়ালিয়া থানার আলুপট্টি ঘোষপাড়া এলাকা থেকে আলা উদ্দিনকে এবং সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে মতিহার থানার বামনশিখড় এলাকা থেকে ওমর ফারুককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট