রাসিক প্রশাসককে কর্মকর্তা কর্মচারিদের অভিনন্দন

রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬–-২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগপোযোগী বাজেট ঘোষণা করায় সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল রোববার সকালে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে সাক্ষাৎ করে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিকের প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও সচিবালয় বিভাগের সাধারণ প্রশাসনিক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬–-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি নাগরিক সেবা সুনিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,  সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন সহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট