নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ২

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে রতন ওরফে বাবু (৪০) ও একই থানার বসুয়া অচিনতলা এলাকার মৃত মহাসিন আলীর ছেলে শাহিন আলী (৩৫)। নগর পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার চন্ডিপুর প্রেসক্লাব মোড় এলাকা থেকে রতনকে এবং একই রাত ১১ টার দিকে রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়। আটক রতনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। তাদের আটকের পর দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত এ্যালুমিনিয়াম ফয়েল পেপার উদ্ধার করা হয়। এছাড়াও  মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট