নগরীতে মাদকদ্রব্যসহ একজন আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন আটক হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে হেরোইন গাঁজা উদ্ধার হয়েছে। আটককৃতর নাম মুনসুর আলী (৩৬)। তিনি রাজশাহী পবা থানার তেঘর এলাকার দারেশ আলীর ছেলে। নগর পুলিশ জানায়, রাত পৌনে ১১ টায় কর্ণহার থানার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মুনসুরকে আটক করা হয়। এ সময় তার দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২.৫ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
