সর্বকালের সেরা তো নয়-ই, আর্জেন্টিনারও সেরা নন মেসি : মরগান
ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগান আবারও বিতর্ক ছড়ালেন লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে। এবার তিনি দাবি করেছেন, মেসি সর্বকালের সেরা তো নন-ই, আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন। নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করে সেখানে জায়গা দেননি মেসিকে। এরপর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই ব্রিটিশ সাংবাদিক। এক্সে দেওয়া পোস্টে মরগান লিখেছেন, ‘এটা মোটেও অবাক হওয়ার কিছু নয়। মেসি আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পরিপূর্ণ।’ সূত্র: কালের কন্ঠ
