নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
|

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

“আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬” উদযাপন উপলক্ষ্যে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় নওগাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বাইপাস মশরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: মেহেদী হাসান দিনার। তিনি বলেন- ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক  হর্ন স্থাপন করায় ৫ টি পরিবহনের চালকের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা হয়েছে। এসময় মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও  আদায় করা হয় এবং হাইড্রোলিক  হর্ন  জব্দ ও ধ্বংস  করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে  দেওয়া হয় । পরিবেশ দূষণ রোধে  এ ধরনের এ ধরণের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত  থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন ও নওগাঁর আনসার ব্যাটেলিয়ন সদস্যরা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts