বাজেট

নিয়ামতপুরে প্রাক বাজেট সভা

নিয়ামতপুর প্রতিনিধি

গতকাল নিয়ামতপুর উপহেলা শ্রীমন্তপুর ইউনিয়নের আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড সভা থেকে প্রাপ্ত চাহিদা ও প্রস্তাবনার সমন্বয়ে জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে এর সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শ্রীমন্তপুর  ইউনিয়নের আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে উল্লিখিত কার্যক্রমসমূহ অন্তর্ভুক্ত করার জন্য প্রাক-বাজেট সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: শাহিন আলী, প্যানেল চেয়ারম্যান, শ্রীমন্তপুর  ,নিয়ামতপুর, নওগাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আমিরুল ইসলাম ও অননান্য ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও ইএসডিওর কর্মীবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট