মহাদেবপুরে সভা অনুষ্ঠিত
মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের আওতায় উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুরের টেকনিক্যাল অফিসার তামান্না জাবীন, ফিল্ড ফ্যাসিলিটেটর শুক্লা দেব, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো. আইয়ুব আলী, উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর সম্পাদক মো. আ. মতিন, সাংবাদিক বরুন মজুমদার, আমিনুর রহমান খোকন, লিয়াকত আলী, মোকলেছুর রহমান, উজ্জ্বল কুমার প্রমুখ। সভায় মহাদেবপুরে যত্রতত্র গড়ে ওঠা ইট ভাটার ক্ষতিকর প্রভাব ও করণীয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
