মান্দায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে স্টাইপেন্ড বিতরণ
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় মনোয়ারা বেগম স্মরণী স্টাইপেন্ড বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে, উদ্দিপনা পুরস্কার হিসেবে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ও সনদ বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রেবা আখতার আলিম মাদ্রাসা কনফারেন্স রুমে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা স্মরণী বৃত্তি পরীক্ষার ফাউন্ডার মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির (অব:) প্রফেসর ড. আতাউল হক।
প্রধান অতিথি পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণীর কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দীপনা পুরস্কার হিসেবে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা এবং কৃতি সনদ পুরস্কার হিসেবে বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পারইল সিনিয়ার আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ রাহাতুল্লাহ, চপপ্রসাদ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ রাজু আহমেদ,রেবা আখতার আলিম মাদ্রাসার সভাপতি মো:আব্দুল মতিন, সুপারিনটেনডেন্ট মো: আব্দুর রাকিব, সুপারিনটেনডেন্ট, মো: ইসমাইল হোসাইন, সুপারিনটেনডেন্ট মো: আজাহারুল ইসলাম, পরানপুর কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি ছাত্র ছাত্রী, অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।
