রামেকে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটির নাম পরিচয় জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। গত শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত যেকোনো সময় শিশুটির মৃত্যু হয়। এছাড়া নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শংকর কে বিশ্বাস জানান-হাসপাতালে বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন রোগী। এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। এরমধ্যে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের।
