প্রভাকে জড়িয়ে আ. লীগ নিয়ে ফেসবুকে ছড়ানো দাবিটি ভিত্তিহীন

প্রভাকে জড়িয়ে আ. লীগ নিয়ে ফেসবুকে ছড়ানো দাবিটি ভিত্তিহীন

সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নাম জড়িয়ে ‘আওয়ামী লীগ মানেই ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক অদম্য ফিনিক্স পাখি’ শিরোনামের একটি মন্তব্য অনলাইনে প্রচারিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। যেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা গেছে, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ওই ধরনের কোনো বক্তব্য দেননি। বাস্তবে, কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নাম ব্যবহার করে প্রচার করা হচ্ছে।

প্রভা এ ধরনের কোনো মন্তব্য করেছেন কি না-এ বিষয়ে রিউমার স্ক্যানার অনুসন্ধান চালায়। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে খোঁজ নিয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য মেলেনি। পাশাপাশি অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে দাবিটির উৎস অনুসন্ধানে ‘দৈনিক আমাদের খবর’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ এপ্রিল সকাল ৯টা ১ মিনিটে প্রকাশিত একটি পোস্টকে সম্ভাব্য প্রথম উৎস হিসেবে শনাক্ত করা যায়। পোস্টটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে কোনো ধরনের নির্ভরযোগ্য সূত্র উল্লেখ ছাড়াই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি কোনো সূত্র ছাড়াই প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সুতরাং, ‘আওয়ামী লীগ মানেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা এক অদম্য ফিনিক্স পাখি।’ শীর্ষক মন্তব্যটি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা করেছেন দাবিটি মিথ্যা। সূত্র: যুগান্তর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *