জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফল
স্পোর্টস রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুঠিয়া উপজেলা ফুটবল দল জয় পেযে সেমিতে। গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত খেলায় পুঠিয়া উপজেলা ফুটবল দল ১-০ গোলে চারঘাট উপজেলা ফুটবল দলকে হারিযে সেমিতে উঠে। বিজযী দলের পক্ষে মিজানুর খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় জযসুচক গোলটি করে। রেফারীর দায়িত্ব পালন করেন সোহাগ আলী। তাকে সহযোগিতা করেন সুমন,সোহেল ও বুলু। আগামী ৩১ আগস্ট সেমিতে অংশ নেবে পবা উপজেলা ফুটবল দল ও গতবারের চ্যাম্পিযন মোহনপুর উপজেলা ফুটবল দল। দর্শকমুখর স্টেডিয়ামে খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্য কর্র্মকর্তাগন উপস্থিত ছিলেন।
