রাজশাহীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর কাটাখালির নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসির একটি দল জানতে পারে, রাজশাহীর নগরীর কাটাখালী থানা নওদাপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের ওই দল উক্ত এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায়  ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। ফেন্সিডিলগুলো উদ্ধারের পর নগরীর কাটাখালী থানায় হস্তান্তর  করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট