| |

বাঘার সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয়েছে ওই পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার  বিকেরে মৃঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান। জানা গেছে,এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনই পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল। তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণÑ কোনোটিই সম্পন্ন  না হওযায় এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিল। এনিয়ে গত বুধবার সমকালের অনলাইন পোর্টালে “ফরম পূরণ হয়নি ৩৯ শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা” শিরোনামে খবর প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ফরম পূরণ হয়েছে। বাকি ৩৯ জনের ফরম পূরণ করা হয়নি। এ ছাড়া এই ৩৯ জনের মধ্যে ৩৪ শিক্ষার্থীর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে জানা যায়।

ভুক্তভোগী পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুন জানিয়েছিল, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও তারা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে ছিল। ফরম পূরন সম্পন্ন হওয়ায় এখন তারা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান। এর আগে নিয়মমাফিক টাকা জমা দিয়েও তাদের ফরম পূরণ করা হয়েছিলনা।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান জানান, স্কুল পরিদর্শক ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তাদের ‘রেজিস্ট্রেশন ও ফরম পূরণ হয়ে গেছে। অফিস সহকারীর ওপর দায় চাপিয়ে তিনি বলেন, এসব কাজের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল। কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়ল, তা তিনি বুঝতে পারেননি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *