রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
| |

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো। এদিকে, আজ বৃহস্পতিবার নতুন করে ১৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন। ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চারজন শিশু। নতুন ও পুরোনো মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩৪০ জন হাম সন্দেহভাজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, আগের দিনের তুলনায় বৃহস্পতিবার রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। রোগীর চাপ আরও বাড়লে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, আইসিইউতে চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্তমানে শিশু আইসিইউতে মোট ১৮টি বেড রয়েছে। এর মধ্যে ১২টি বেড হাম আক্রান্ত শিশুদের জন্য এবং বাকি ৬টি অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত। এছাড়া, রামেকের আইসিইউ বেড সংকট মোকাবেলায় সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে গুরুতর অসুস্থ শিশুদের স্থানান্তরের উদ্যোগও চলছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় ১৪৫ রানের বিশাল ব্যবধানে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলকে হারায়। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় টসে হেরে লোকনাথ উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে সাদিদের সেঞ্চুরীর সুবাদে নির্দ্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৮৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদিদ ১০৭, ওসমান ৫৫,পলাশ অফরাজিত…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ব্যবসায়ীদের ভাগ্য বদলাতে ‘সেফ ইন্ডাস্ট্রিয়াল জোন’ গড়ার স্বপ্ন ইঞ্জিনিয়ার শাকিলের

    আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে রাজশাহীর ব্যবসায়ী মহলে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ মনোনীত ‘ক’ প্যানেল থেকে পরিচালক (ডাইরেক্টর) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, রাজশাহী সিপিএসসির একটি দল। মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপুর…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • নগরীতে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

    রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর নানকিং দরবার হলে দিনব্যাপি  এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. মাওলানা কেরামত আলী সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বিএমডিএতে মাসিক সমন্বয় সভা

    নতুন প্রভাত ডেস্ক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মার্চ ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়সহ রাজশাহী ও রংপুর বিভাগের রিজিয়ন ও জোনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স এর মধ্যমে মাসিক সমন্বয় সভা হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

    মোহনপুর প্রতিনিধিরাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।সভায় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ আকতার হোসেন, কৃষি অফিসার কামরুল ইসলাম, মেহেদি হাসান, থানা ভারপ্রাপ্ত ওসি মিজানুর…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন