বড়াইগ্রামে হাঁসের বাচ্চা বিতরণ
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুঃস্থদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বনপাড়া বাজারে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদের আয়োজনে বনপাড়া পৌরসভার প্রায় দুই’শত পরিবারে মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাটোর ৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ,বিশেষ অতিথি ছিলেন মাঝগাঁও ইউনিয়নে এমপির প্রতিনিধি হান্নান সরকার,
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মকবুল, হোসেন,জোয়াড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা ওয়ালামা দলের সভাপতি আঃ মজিদ,উপজেলা তাঁতিদলের সভাপতি আব্দুস সালাম,গুরুদাসপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
