নগরীতে মাদরাসা ছাত্রদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর সপুরা এলাকায় এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় মাদরাসা শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রবি। এতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু জাফর আলমগীর বাবু, ওয়ার্ড যুবদল আহবায়ক ইশতিয়াক আহমেদ সজল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য সোহানুর রহমান, সেলিম রেজা ও কাজী রুপমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন জাম, কাঁঠাল, পেয়ারা, খেঁজুর, লেবু, তেঁতুল, নীম, জলপাই, আমলকি, মেহগনি, কদবেল, নিম, কৃষ্ণচূড়া, নয়নতারা, বহরা, ছাতিম, দেবদারু ও জারুল ইত্যাদি গাছ উপহার দেওয়া হয় ও রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
