সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির সদস্যরা ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপির সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ভূমিমন্ত্রীর বাসভবনে দেখা করে তারা এ ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সুমন রেজা, সহ-সভাপতি সাদিয়ার রহমান (ভুটান), যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (সুজন), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকতার (মাবুল), আইন বিষয়ক সম্পাদক আখেরুল ইসলাম (লিপন), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: জাহিদুর রহমান (ফাহিম),কার্যনির্বাহী সদস্য মো: টিপু সুলতান, মো: আসিফ ইকবাল কাজল, মো: বাবুল হোসেন প্রমুখ। এ সময় ভূমিমন্ত্রী বিজয়ী কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছ জানান ও তাদের উত্তরাত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
