মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র্যালী
মহাদেবপুর প্রতিনিধি নওগাঁর মহাদেবপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি অলক উরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, বিশিষ্ট সাংবাদিক রঞ্জন রায়, বিএনপি নেতা হাজী আক্কাস আলী, এস এম আব্দুল হান্নান, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন পাহান, সাবেক সভাপতি দিলীপ পাহান। জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাবেক সম্পাদক যোগেশ উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা নিত্যলাল উরাও প্রমূখ। এর আগে একটি র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের অংশগ্রহণে আদিবাসী সাংস্কৃতির নৃত্য পরিবেশন করা হয়।
